স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে, শিশুদের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্য বিতরণ
স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের তৃতীয় তম মৃত্যুবার্ষিকীতে বারাবনি বিধান সভার লড়াকু যুবনেতা
স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং তাছাড়া
উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েতের নেতাজী কলোনির ৫৫টি শিশুদের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্য বিতরণ করে
এই দিনটি পালন করলেন নেতাজী কলোনী স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি ভবনের সমস্ত সদস্যগণ।
জিৎপুর উত্তররামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় স্মৃতি ভবনের চেয়ারম্যান সুজিত মোদক বলেন
স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় আমাদের বারাবনি বিধানসভার লড়াকু যুবনেতা ছিলেন,এক কথায় তিনি আমাদের আদর্শ,তাকে দেখে আমার রাজনীতি শিখেছি মনের খুব ভালো মানুষ ছিলেন,শিশুদের খুব ভালো বাসতেন তার দেখানো পথ আজও আমরা ভুলিনি,সারা জীবন উনি সমস্ত মানুষের বুকের মধ্যে রইবেন,আজ উনার মৃত্যুবার্ষিকী তাই আজকের দিনে নেতাজী কলোনী স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মৃত্যুবার্ষিকীর দিনে ৫৫টি শিশুর হাতে প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হলো।
তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্ত হালদার, চন্দ্রশেখর মন্ডল, উজ্জল নন্দি,সুবল গায়েন, সুরজিৎ রায়, প্রণব মন্ডল,সহদেব রায়, অরবিন্দ বাগচী সহ সমস্ত মহিলা কর্মীবিন্দু এবং সমস্ত তৃণমূল কংগ্রেস পাপ্পু উপাধ্যায় স্মৃতি ভবন নেতাজী কলোনির কর্মীবিন্দু।
0 Comments