চিত্তরঞ্জন হাসপাতালে রিমোট কন্ট্রোল মেডিকেল ট্রলি


চিত্তরঞ্জন  হাসপাতালের রোগীদের সুবিধার্থে এবং সেবার জন্য রিমোট কন্ট্রোল মেডিকেল ট্রলি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার  ইঞ্জিনিয়ারদের দ্বারা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এটি পরিচালনা করা হয় রিমোট কন্ট্রোললের মাধ্যমে এবং দূরবর্তী ক্যামেরা সহ সাজিয়ে তোলা হয়েছে এই ট্রলিটি।


এর পাশাপাশি, কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই নতুন প্রযুক্তি মেডিকেল প্ল্যান্ট নির্মাণের মাধ্যমে দেশে লকডাউনের সময় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা একটি বড় উপলব্ধি অর্জন করেছে। চিত্তরঞ্জন জনসংযোগ বিভাগ কর্তৃক প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই ট্রলিটি সফল পরীক্ষার ফলে   পারস্পরিক দূরত্ব এবং অস্পৃশ্যতার দিকে চিন্তা করে তৈরি করা হয়েছে।

এই ট্রলির দ্বারা ৩০ মিটার দূরত্ব থেকে পরিচালনা করা সম্ভব হবে।  ২০ কেজি পর্যন্ত ওজনের জিনিস পত্র যেমন ওষুধ, খাবার,বিছানা ইত্যাদি কাজ এই ট্রোলির মাধ্যমে করা সম্ভব হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে রোগীরা নিজেদের পরিবারকে  দেখতে এবং শুনতে সক্ষম হবেন।  মেডিকেল ট্রলির সফল পরীক্ষা করোনার বিস্তার প্রতিরোধে কার্যকর প্রমাণিত হবে।


Post a Comment

0 Comments