মঙ্গলবার এরপর ফের শনিবার সকাল থেকেই রানীগঞ্জের শিশু বাজার এলাকায় নজরুল মূর্তির পাশেই 60 নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তার মাঝে ধসের সৃষ্টি হয়। যার জেরে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসন কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এ বিষয়ে খবর দেওয়ার পরেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। তারা যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকাটি মেরামতের এর ব্যবস্থা করেন। তবে এই ধস কোন খনির যোগাযোগের ফলে হয়নি বলেই দাবি করেছেন তারা । জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি এটি কোন পুরনো নালার জল ক্রমাগত এসে পড়ে রাস্তার ওই অংশটির মাটি সরে যাওয়ার জেরে এই ধসের সৃষ্টি হয়েছে। এদিন বিকেল পর্যন্ত ওই অংশটিকে বালি দিয়ে ভরাট করে জায়গাটিকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে তাদের দাবি এটি কোন ভয়ের বিষয় নয় শীঘ্রই এই এলাকাটিকে মেরামত করা হবে ।


0 Comments