২১জুলাই
শহীদ দিবস পালন করা হলো সালানপুর ব্লকের রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়।এই
দিন শহীদবেদিতে মাল্যদান করে এবং দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের শ্রদ্ধানজ্বলি জানালেন,সালানপুর
ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ আরমান এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের
সাধারণ সম্পাদক ভোলা সিং।এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ
আরমান বলেন ব্রামফন্ট সরকারের সময় পুলিশের দ্বারা গুলি করে ১৩জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের
নির্মম ভাবে হত্যা করা হয়েছিল,সেই সময় ধরে আজকের দিনটি শহীদ দিবস উপলক্ষে পালন করা
হয়।আজকের সময় বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের শহীদ দের হতে হচ্ছে।আমাদের নেত্রী
একটাই আদেশ বদলা নয় বদল চাই,আমাদের সরকার শান্তিপূর্ণ সরকার।আজকের এই শহীদ দিবস সালানপুর
ব্লকের সমস্ত বুথে করা হয়েছে।এখন করোনা ভাইরাসের জেরে বেশি লোকজনের সমাগম না করে সামাজিক
দূরত্ব বজায় রেখে এই শহীদ দিবস পালন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত
সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রানু রায়,বাবলু
ঘাসি,কল্যাণী রক্ষিত,সুভাষ মহাজন,অনিতা দাস,সুলেখা দাস,আশুতোষ তেওয়ারী,অমিত সিং,জনার্ধন
সিং,অরূপ রক্ষিত, ইন্দ্রনীল মন্ডল,সহ আরো অনেকে।
অন্যদিকে
রূপনারায়ানপুর গ্রামে,এই
দিন
শহীদ
বেদিতে
মাল্যদান করে
এবং
দলীয়
পতাকা
উত্তোলন করে
শহীদদের শ্রদ্ধানজ্বলি জানালেন,রূপনারায়ানপুর গ্রাম
পঞ্চায়েত সংসদ
নম্বর-৪ এর সদস্য
কল্যাণী রক্ষিত।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
তৃণমূল
কংগ্রেসের সক্রিয়
কর্মী
অরূপ
রক্ষিত,শিক্ষা সেলের নেতা
অরবিন্দ রায়
সহ
আরো
অনেকে।
এছাড়া
চিত্তরঞ্জন শহরের ৩নম্বর গেট সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায়
রেখে ২১সে জুলাই শহীদ দিবস পালিত হলো।শহীদবেদিতে মাল্যদান করে,দলীয় পতাকা উত্তোলন করে
শহীদদের শ্রদ্ধানঞ্জলি জ্ঞাপন করা হয়।এই প্রসঙ্গে চিত্তরঞ্জন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের
সভাপতি শ্যামল গোপ বলেন আজকের দিনে ১৯৯৩ খ্রিস্টাব্দে বামফ্রন্ট সরকারের আমলে কলকাতার
রাজপথে সেইসময়ের কংগ্রেসের যুব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে বাধা দিয়ে
পুলিশের মাধ্যমে ১৩জন কর্মীকে গুলি করে হত্যা করেছিলো,তাছাড়া বহু কর্মী আহত হয়েছিলো
এমনকি ওই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর লাঠি, রড, বাস দিয়ে আহত করা হয়েছিল, তারই
পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ১৩জন শহীদদের শ্রদ্ধানঞ্জলি দেওয়ার জন্য প্রতিবছর আজকের
দিনে কলকাতার রাজ পথে মহামিছিল করেন,কিন্তু বর্তমান সময়ে দেশের অবস্থা শোচনীয় দেশে
করোনা ভাইরাসের জেরে মহামারীর সৃষ্টি হয়েছে,তাকে দেখে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের
নির্দেশ অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে শহীদদের মাল্যদান করে আজকের দিনটি পালন করা
হলো।
এই
শহীদ শ্রদ্ধানঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক
সভাপতি তাপস ব্যানার্জী, সালানপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মণ্ডল,নীলিমা
বোস, দেবব্রত ঘোষ, ধীমান চক্রবর্তী, অর্ধেন্দু রায় সহ আরো অনেকে।





0 Comments