আবারো বারাবনি ব্লকে নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও প্রশাসনের উপর ,গতকাল রাতের বেলা পুচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুরের কাছে রাস্তার বেহাল দশা থাকার কারণে দুটি বালি বোঝাই লরি গর্তে পড়ে যায় এবং রাস্তাটি বন্ধ হয়ে যায়। এই কারণে সাধারণ মানুষের ওই রাস্তা দিয়ে পারাপার হওয়া খুবই মুশকিল হয়ে পড়ে সারারাত চেষ্টা করেও ওই গাড়ি গুলিকে গর্ত থেকে বের করা যায়নি। পরের দিন সকাল এগারোটা নাগাদ এই রাস্তাটি সাধারণ মানুষের চলাচল শুরু হয়।


0 Comments