সালানপুর
ব্লকের সি.আই পিন্টু মন্ডল, এ.পি.ও প্রবীর মজুমদার, বি.আই.ও সুভাষিশ মজুমদার,সমাজসেবী
ভোলা সিং ও ফায়ার বিভাগের কর্মচারীদের উপস্থিতিতে,সালানপুর পঞ্চায়েত সমিতির ও সালানপুর
সমষ্টি উন্নয়ন আধিকারিকেরনির্দেশে দমকল মাধ্যমে
ফায়ার ব্রিগেড কর্মীরা রূপনারায়ণপুর বাজার ও আসানসোল চিত্তরঞ্জনের মুখ্য রাস্তা এবং
রূপনারায়ানপুর এলাকার বাজার গুলি,সামডি রোডের দোকানপাট,এ.টি.এম, ব্যাংক প্রভৃতি স্থানে
সেনেটাইজেশন করা হয়।
এই প্রসঙ্গে সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার
ঘাসি জানান সালানপুর ব্লককেকরোনা ভাইরাস থেকে
মুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।তাছাড়া আমাদের ১১টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকায়
এলাকায় সেনেটাইজেশন করা হচ্ছে।
0 Comments