কল্যানেশ্বরী মন্দির স্যানিটাইজার করা হলো
রাজ্য সরকারের মন্দির খোলার নির্দেশ পাওয়ার পর কল্যানেশ্বরী মন্দিরের পুরো চত্বরকে স্যানিটাইজার করা হলো।
মাইথন এলয়স সুভাষ আগারওয়াল সহযোগিতায় কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস ও কল্যানেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ দেওঘরিয়া উপস্থিতিতে বুধবার সকালে পুরো মন্দির পাঙ্গনকে স্যানিটাইজার করা হলো।
এই প্রসঙ্গে কল্যানেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ দেওঘরিয়া জানান যে সরকারের নির্দেশ পাওয়ার পর মাইথন এলয়স সুভাষ আগারওয়াল সহযোগিতায়,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাসের উপস্থিতে মায়ের পুরো মন্দির প্রাঙ্গনটি স্যানিটাইজার করা হলো,তাছাড়া যাতে মন্দিরে কোনো প্রকার লিকুইড না যায় তার জন্য কলকাতা থেকে স্পেশাল শ্যাডো স্যানিটাইজার আনা হয়।তাছাড়া কল্যানেশ্বরী মন্দিরে ১৫তারিখ থেকে সরকারি নির্দেশ অনুযায়ী ৫জন করে ঢুকতে দেওয়া হবে এবং সমস্ত ভক্তদের মুখে মাক্স ব্যাবহার করতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
0 Comments