আটকে গেলো নাবালক-নাবালিকার বিয়ে


জামুড়িয়া ব্লকের অধীন ডোবরানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুইয়া পাড়ার সপ্তম শ্রেনীর ছাত্রী রুক্মনি ভুঁইয়ার  (13)সাথে প্রতিবেশী যুবক রমেশ ভুঁইয়ার(17) বিয়ে হওয়ার কথা ছিল। সকাল থেকে দুটি পরিবারেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়
  খবর পেয়ে জামুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃশানু রায়  আসানসোল চাইল্ড লাইন, স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং কেন্দা ফাঁড়ির পুলিশকে নির্দেশ দেন এবং তিনি নিজে ডোবরানা ভুঁইয়া পাড়ায় অভিযানে যান। গোটা বিষয়টি সরোজমিনে তদন্ত করে তিনি দেখেন যে ওই যুগল এর বয়স ১৮ বছরের নীচে এবং এভাবে বিয়ে দেওয়াটা আইনত দন্ডনীয় অপরাধ। দুটি পরিবারের সদস্যদের বোঝানোর পর উভয় পরিবারের সম্মতিতে প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে বিয়ে না দেওয়ার জন্য মুচলেখা লিখিয়ে নেন দুই পরিবারের কাছ থেকে

Post a Comment

0 Comments