কোটি কোটি টাকা খরচ হলেও রাস্তা নির্মাণে ত্রুটি, টাকা যাচ্ছে ঠিকাদারদের পেটে

 

গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-আসানসোলের জুবলী মোড় থেকে সিউড়ি পর্যন্ত ভায়া রুনাকুড়াঘাট গৌরান্ডি রাস্তাটিতে জাতীয় সড়ক হিসাবে কেন্দ্র সরকার ঘোষণা করেছে l এবং রাস্তাটি ডবল লেনের 30ফুট করে রাস্তা তৈরীর জন্য 300 কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে l আসানসোল থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত রাস্তাটি নির্মাণের দায়িত্ব পায় এডিডিএ কর্তৃপক্ষ l পাঁচ বছর আগেই রাস্তাটি সম্পূর্ণ হওয়ার কথা l কিন্তু বাস্তবে ঠিকাদার সংস্থা হইচই করে কাজে নেমেও জুবলী থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত রাস্তাটি 30ফুট চওড়া করেই পাততাড়ি গুটিয়েছে l সব চাইতে করুন অবস্থা লালগঞ্জ হাট থেকে পানুড়িয়া বাজার পর্যন্ত এলাকা l রাস্তাটির দুপাশে কোনো দখলদার মুক্ত করা হয়নি l স্বাভাবিক ভাবেই রাস্তাটির চওড়া অনেক কমে গেছে l এছাড়া রাস্তার ওপরে দোকান এবং বাড়ি থাকায় নিত্য যানজট সমস্যা লেগেই রয়েছে l এছাড়া দুর্ঘটনার ভয় তো রয়েছেই l অন্যদিকে স্যানরেলে রেলফটক থেকে গৌরান্ডি পর্যন্ত সদ্য নির্মিত রাস্তায় বড়োবড়ো গর্ত তৈরী হয়েছে l ছোট গাড়ি তো বটেই বড় গাড়ির বিশেষত ট্রাকের দুর্ঘটনা গ্রস্ত হওয়ার উল্টে যাওয়ার ভয় মানুষকে দিশেহারা করে তুলেছে l রাস্তার মধ্যে একশোটির বেশি এমন গর্ত রয়েছে যেগুলির চওড়াই তিন থেকে চার ফুট l সামান্য বৃষ্টিতেই গর্তগুলি জলে ভরে যায় l স্বাভাবিক ভাবেই একদিকে যেমন গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক অন্যদিকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে l ঠিকাদার সংস্থা কেবলমাত্র জুবলী মোড় থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত রাস্তার নির্মাণ বিস্তারিকরনের জন্য 100কোটি টাকা পেয়ে গেছেন l কিন্তু এই রাস্তাটি যে সম্পূর্ণ হল না, নিম্নমানের মালমশলা দিয়ে নিস্তার পেয়ে গেলো এর জন্য দায়ী কে? অন্যএকটি রাস্তার ব্যাপারে বলা যায় নিয়ামতপুর থেকে রূপনারায়ণপুর ভায়া সামডি রাস্তাটির নিজস্য জমি রয়েছে 70ফুট l এই 70ফুট জমির উপর 36ফুটের রাস্তা, রাস্তার দুধারে নালা, এবং পথচারীদের জন্য ফুটপাত নির্মাণের জন্য প্রায় 20কোটি টাকা বরাদ্দ হয় l আছড়া থেকে রূপনারায়ণপুর পর্যন্ত কিছু বালি, পাথর ফেলা ছাড়া ঠিকাদার সংস্থা আর কোনো কাজ করেনি l বর্তমানে বর্ষায় বিভিন্ন জায়গায় বালি, পাথর উঠে গিয়ে রাস্তাটি ভয়াবহ আঁকার ধারণ করেছে l এখানে উল্লেখ থাকে ডাবর কোলিয়ারি বিস্তারিকরণের জন্যে এসিএল কর্তৃপক্ষ আছড়া, সামডি সংযোগকারী একটি রাস্তা নিজেরাই তিন কোটি টাকা ব্যায়ে তৈরী করে দিয়েছে l স্বাভাবিক ভাবে নিয়ামতপুর ভায়া সামডি রূপনারায়ণপুর রাজ্য সড়কটি 14 কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার কমে গেলে মাত্র 11কিলোমিটার রাস্তার জন্য 20কোটি টাকা বরাদ্দ করা হয়েছে l সামডি গ্রাম বা সামডিতে এক ট্রাক্টর বালি, মাটি পড়েনি l বলে না দিলে এটি যে রাজ্য সড়ক তা বোঝার উপায় নেই l এক্ষেত্রেও জানুয়ারি 2020 মধ্যে রাস্তা নির্মাণের কথা থাকলেও এখনো পর্যন্ত রাস্তাটি একই অবস্থায় পড়ে আছে l এখানে উল্লেখ থাকে রাস্তাটি পিডুব্লডি তত্ত্ববধানে থাকার কথা l মূল কথা সরকার টাকা বরাদ্দ করলেও টাকা চলে যাচ্ছে ঠিকাদারদের পেটে l(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)

Post a Comment

0 Comments