দীর্ঘ লকডাউন এর ফলে মানুষ গৃহবন্দী। আর এটা জরুরী আমাদের সকলের ভালোর জন্য। কিন্তু ভাবনাটা অন্য জায়গায়। আমরা যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ তারা হয়ত নিজের সীমিত জমানো টাকা দিয়ে এই দীর্ঘ সময়ের দৈনন্দিন খাদ্যসামগ্রী কিনে নিচ্ছি। কিন্তু, যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা কিন্তু ভালো নয় বলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ।বিধান বাবু বলেন
আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা
বারাবনির দুটি পঞ্চায়েত নুনি, ও পাঁচগাছিয়া পঞ্চায়েতের 90 টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করলাম। প্রত্যেকে প্রত্যেককে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের দেশ এখন একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। শুধু থালা বাজিয়ে,মোমবাতি জ্বালিয়ে ঘরের আলো নিভিয়ে পেটের আগুন নেভে না। ভালো থাকুন সুষ্ঠ থাকুন।



0 Comments