ক্ষুদিকার পাড়ায় পাড়ায় বিধান
সালানপুর ব্লকের সালানপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ক্ষুদিকা গ্রামের পাড়ায় পাড়ায় পায়ে হেঁটে পরিদর্শন করলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
গ্রামের মানুষের অভিযোগ ছিলো পানীয় জলের, সেই কথা বিধায়ক বিধান উপাধ্যায়কে ফোন করে জানান, তারপরের দিনে বারাবনি বিধায়ক নিজে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনেন এবং তাদের আশ্বাস দেন আগামী এক মাসের মধ্যে তাদের গ্রাম গুলিতে পানীয় জলের ব্যাবস্থা করা হবে,তাছাড়া অনেক মানুষের অভিযোগ উঠে আসছিল বাড়ির জন্য, কারণ বর্ষা চলে এসেছে,টালির বাড়িতে জল ঢুকে পড়ছে,তাই তাদের বাড়ির চাহিদা তাদেরও বিধায়ক আশ্বাসদেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের ইন্দ্রা বাসের ব্যাবস্থা করা হবে,কিন্তু তৎকালীন তাদের একটি করে তিরপল দেওয়া হবে।
তাছাড়া সালানপুর গ্রাম পঞ্চায়েত অফিসে পরিদর্শন করেন বিধায়ক,ক্ষতিয়ে দেখেন সমস্ত উন্নয়ন মূলক কাজ,পঞ্চায়েত প্রধান,উপপ্রধান ও সদস্যদের নির্দেশদেন ১০০দিনের কাজ সমস্ত অঞ্চলে করা হয়।
এই পরিদর্শন কর্মসূচিতে বারাবনি বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি,ফুচু বাউরি,সুভাষ নন্দী,মানিক দত্ত, বাপ্পা মণ্ডল, শান্তিময় মণ্ডল সহ আরও অনেকে।
0 Comments