বারাবনির নুনীগ্রামে শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করলেন বিধান উপাধ্যায় :-


করোনা ভাইরাস জেরে দেশজুড়ে চলছে লকডাউন।তাই কষ্টের মধ্যে সমস্ত শ্রেণীর মানুষ।বিশেষ করে সমস্যার মধ্যে পড়তে হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষদের সেই কারণে বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় সমস্ত মানুষকে অনুরোধ করেছেন এই করুন দশায়  গ্রামে গ্রামে গরীব শ্রেণীর মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করতে। তাই প্রতিদিন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা এবং বিভিন্ন সংস্থা থেকে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে।চাল,ডাল,লবন,তেল সমেত নানান ধরনের খাদ্যদ্রব্য বিতরণ করছে সবাই।তাই আজ মঙ্গলবার নুনিগ্রামে প্রায় শতাধিক গরীব পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ করলেন নিজে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।


এই প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন এখন দেশে এই করোনা ভাইরাসের জন্য লকডাউন এবং তারই জন্য কোনো গরীব অসহায় মানুষ যেন অনাহারে না থাকে তাই আমরা সব জায়গায় জায়গায় গিয়ে চাল,ডাল,আলু,তেল প্রভৃতি খাদ্য জাতীয় দ্রব্য বিতরণ করছি।আজ আমরা নুনিগ্রামে প্রায় শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করলাম।আমি সবার কাছে অনুরোধ করছি এই সময় গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং যদি কোনো ধরনের মানুষ অনাহারে আছেন সঙ্গে সঙ্গে আমাকে বা আমাদের নেতা কর্মীদের খবর দিন আমরা সবার পাশে ছিলাম আর সারা জীবন থাকবো।

এই কর্মসূচিতে বিধায়ক বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মাধব তেওয়ারি, রাজেশ অধিকারী, কাজল মাজি,পবিত্র রায় সহ আরও অন্যান্য

Post a Comment

0 Comments