খবর প্রকাশিত হওয়ার ৪৮ঘন্টার মধ্যে বিক্ষোভ কারীদের কাজ দেওয়া হলো
সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাথানবাড়ি গ্রামে বিগত মঙ্গলবার ১০০দিনের কাজের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে,এই খবর আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার ৪৮ঘন্টার মধ্যে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৪২জন গ্রামবাসীদের বৃহস্পতিবার থেকে ফল বাগানের কাজ শুরু করা হলো।
আমাদের খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সঙ্গে কথা বলেন এবং ৪৮ ঘন্টার মধ্যে তাদের বাথানবাড়ি ফল বাগান প্রকল্পে বৃহস্পতিবার থেকে শ্রমিকদের হাতে কাজের মাস্টার রুল দিয়ে ৪২জন গ্রামবাসীকে কাজে লাগানো হয়।
এই
প্রসঙ্গে এক গ্রামবাসী জানান লকডাউন জেরে সমস্ত কাজ আমাদের বন্ধ ছিলো,কষ্টের মধ্যে আমাদের দিন কাটছিলো, গ্রামে ১০০দিনের কাজ চালু রয়েছে,তাই কাজের দাবিতে আমরা বিক্ষোভ করেছিলাম কিন্তু আমাদের দাবি দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত রেখেছে, বৃহস্পতিবার আমাদের গ্রামের ৪২জন গ্রামবাসীকে ফল বাগানে কাজে লাগানো হলো।আমার খুব খুশি এবং আমরা ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম সহ বারাবনি বিধায়ক ও দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে।
0 Comments