সরকারি ভাবে ও জনসেবা মূলক
প্রতিষ্ঠান গুলির কোনো রকম সাহায্য না পেয়ে লক ডাউনের মধ্যেও হাতে করতাল নিয়ে ঘরে ঘরে
পেটের জ্বালায় ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন সালানপুর ব্লকের ধাঙ্গুড়ি গ্রামের জগন্নাথ দাস l জগন্নাথ বাবুর দাবী
বেশ কয়েকদিন ধরেই সপরিবার (4জনের পরিবার নিয়ে )অনাহারে বা অর্ধাহারে দিন কাটাতে বাধ্য
হচ্ছেন l সেই কারণেই তিনি গ্রামে গ্রামে ঘুরে হরিনাম সংকীর্তন করে টাকা তুলছেন, যাতে
তার সংসার চলে l সরকারি ফতোয়া অনুযায়ী লক ডাউন ভেঙেই খাবার জোগাড়ের সন্ধানে তিনি রাস্তায়
বেরোতে বাধ্য হয়েছেন l তার দুরবস্থার কথা আল্লাডি গ্রাম পঞ্চায়েত সদস্য (ধাঙ্গুড়ি)
সূর্যকান্ত লায়েক কে বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি l তার অপরাধ তার আধার কার্ড
থাকলেও ভোটার কার্ড না থাকার কারণে তিনি বঞ্চনার স্বীকার l তার দুরবস্থার কথা জেনে
গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর এর সম্পাদক কিছু অর্থ সাহায্য করলেও তা কখনোই তার ধারাবাহিক
অর্থ কষ্ট ও অনাহার কমবে না l


0 Comments