কুশবাহা সেবা সমিতির পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ


চিত্তরঞ্জন শহরের অবস্থিত বহু এমন পরিবার রয়েছে যাদের কোন ঠিকানা নেই।তবে তারা চিত্তরঞ্জন শহরের বুকে খুবই কষ্টের মধ্যে দিনযাপন করে চলেছে।এই পরিবার গুলি হল  দিন আনা দিন খাওয়া পরিবার।এরা বেশিরভাগ কেউ ঠেলা চালক,কেউ রিকশা চালক,কেউ মুটে ওয়ালা ও কেউ দোকানের কর্মরত কিছু শ্রমিক রয়েছে ।এদের না আছে কোন বাসস্থান,না রয়েছে ভাল রোজগার ।এই সব পরিবারের এই অঞ্চলের ভোটার কার্ড রয়েছে কিন্তু নেই রেশন কার্ড তাই তারা রেশন থেকে বঞ্চিত।  মুখ্যমন্ত্রীর বিনামূল্যে রেশন ব্যাবস্থা করলেও এই পরিবার গুলি উপকৃত হচ্ছে না। 

 

বারাবনী বিধায়কের নির্দেশে অনেক পরিবারের মধ্যে চাল,ডাল, আলু সহ খাদ্যদ্রব্য সামগ্রী প্রদান করা হয়েছে।আজ তারই নির্দেশে সিমজুরি কমিউনিটি হলের সামনে কুশবাহা সংস্থার পক্ষ থেকে ১০০ জন গরীব দিন আনা দিন খাওয়া বাসস্থান হীন পরিবারের হাতে চাল,ডাল, আলু, পিয়াজ, নুন, সাবান, সহ যাবতীয় খাদ্যদ্রব্য সামগ্রিক তুলেদিলেন

সংস্থার পক্ষ থেকে উমেশ মন্ডল ,সভাপতি মনোজ মধুকর, ও সম্পাদক দয়ানন্দ কুমার ।

Post a Comment

0 Comments