বরাকর বিদ্যুৎ সরবরাহ দপ্তরে ডেপুটেশন


ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন কুলটি ডিসেরগড় ছোটদিঘারী আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬দফা দাবিদাবা নিয়ে বরাকর বিদ্যুৎ সরবরাহ দপ্তরে ডি.ওয়াই.এফ.আই পশ্চিম বর্ধমান জেলার সহ সভাপতি বিনোদ সিং এর নেতৃত্বে দাবিপত্র তুলে দেওয়া হয় স্টেশন ম্যানেজার হাতে

 

ডি.ওয়াই.এফ.আই তরফে টি মূল দাবি গুলি হল:-

সমস্ত গরীব মানুষ পরিযায়ী শ্রমিক এবং আয়করের আওতার বাইরে যারা আছেন তাদের বিদ্যুৎ বিল মুকুব করে সরকারকেই এই সব মানুষদের বিদ্যুৎ বিল প্রদান করার দায়িত্ব নিতে হবে সরকারকেই বিদ্যুৎ এর ক্ষেত্রে ভর্তুকি বহন করতে হবে বিদ্যুৎ বিভাগ কর্মরত সকল প্রকার সরকারি এবং ঠিকা শ্রমিকদের বেতন চাকরির নিরাপত্তা বীমা এবং পি.পি. প্রদান করতে হবেঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবেবিদ্যুৎ পরিষেবা উন্নত করতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরবরাহ অফিসে থাকতে হবেগ্রাহকদের অভিযোগ নেওয়ার জন্য ট্রোল ফ্রী নম্বর চালু রাখতে হবে এবং দ্রুততার সাথে তা সরানোর কাজ করতে হবেএই প্রসঙ্গে বরাকর স্টেশন ম্যানেজার জানান ডি.ওয়াই.এফ.আই তরফে একটি লিখিত দাবিপত্র দেওয়া হয়েছে, তা নিয়ে আমি আসানসোল ডিভিশনাল ম্যানেজারকে জানাবো।তারা যা সিদ্ধান্ত নেবে তাই হবেএইসব বিষয়ে নিয়ে আমার কিছু করার নেই

তাছাড়া যারা উপস্থিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই  সদস্য আবির ঘোষ, বিশ্বনাথ ঘোষ, লক্ষণ পান্ডে,নবাব আনসারি, সৌমেন ব্যানার্জি,প্রিয়নাথ ঘোষ রবি হেমরম সহ অনেকে

Post a Comment

0 Comments