অন্নপূর্ণার দরবারে


বারাবনি ব্লকের ইটা পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমডিয়া গ্রামে  আজ থেকে আরম্ভ হল। মা অন্নপূর্ণা রান্নাঘর, এই সংস্থাটি দুই হাজার মানুষকে খাবার ব্যবস্থা করবে এবং গাড়ি করে পথচলতি মানুষ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগঞ্জে ঘুরে ঘুরে তারা গরীব মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেবেন। এই সংস্থাটির প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে একইসঙ্গে পায়ে পা মিলিয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ও জেলা পরিষদের সদস্য অসিৎ সিংহ হাতে হাতে ভাত ডাল তরকারি গরিব মানুষের হাতে তুলে দেন ,সঙ্গে উপস্থিত ছিলেন জাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত ইটা পাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌতম মাঝি। এই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যতদিন পর্যন্ত এই লকডাউন চলছে আমার প্রতিদিন এই ভাবেই গরিব মানুষের মুখে খাবার তুলে দেবো।

Post a Comment

0 Comments