রক্তাক্ত মৃতদেহ উদ্ধার


বুধবার চিনাকুড়ি ২ এলাকার  ইসিএলের পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার করা হয় এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ
জানা যায় মৃত ব্যাক্তির নাম জিতেন্দ্র পাসওয়ান
ইসিএলের পরিত্যক্ত আবাসনের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল জিতেন্দ্র পাসওয়ানের মৃতদেহ এই পরিত্যক্ত আবাসনের ভেতরে পড়ে ছিলো প্রচুর মদের বোতল

পরিবারের সদস্যদের অভিযোগ তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে পরিবারের সঙ্গে ঝগড়া করে তিনি বন্ধুর কাছে এই পরিত্যক্ত আবাসনের চাবি নিয়ে থাকছিলেন,হঠাৎ কি করে তার খুন হলো বা কে খুন করলো তা নিয়ে প্রশ্ন উঠছে অনেক

খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছেয় নিয়ামতপুর ফাঁড়ি কুলটি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে
কি কারনে খুন  হয়েছে এই ব্যাক্তিকে তার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশএই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে
 

Post a Comment

0 Comments