সালানপুর
থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত দেশবন্ধু পার্ক জলটাঙ্কি জে.বি রেসিডেন্সি বহুতল
আবাসনের এক বাসিন্দা পার্থ দত্ত এর পুত্র রানাপ্রতাপ দত্ত(২৭) গামছা দিয়ে গলায় ফাঁস
লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজনেরা ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার
করে।খবর
দেওয়া হয় রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়
এবং যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পিঠকেয়ারী হাসপাতালে পাঠানো হলে চিৎসক তাকে মৃত বলে
ঘোষণা করে এবং পরে তাকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
সূত্র অনুসারে জানা যায় কিছু দিন ধরে এই যুবক মানসিক
চাপে ভুগছিলেন,কারন তার স্ত্রী সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে, পরিবারের আনুমানিক ধারণা
এই মানসিক চিন্তায় সে আত্মহত্যা করেছে।


0 Comments