গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে জেলায় জেলায়।এর মাঝেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতী , উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ এর থেকেই প্রমাণ হচ্ছে ভোটের মুখে বাড়ছে অস্ত্রের কারবার।রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খান্দরা পঞ্চায়েতের সিঁদুলি ডোম পাড়ায় হানা দেয় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ । সেখান থেকে গ্রেপ্তার করা হয় সিঁদুলি ডোমপাড়ার বাসিন্দা শামীম আনসারী, বেনাচিতি চাষা পাড়ার ইউসুফ শেখ ও আসানসোল নর্থ থানার বাসিন্দা জিতেন্দ্র প্রসাদ নামে তিন দুষ্কৃতীকে । ধৃত তিনজনের মধ্যে জিতেন্দ্র প্রসাদ পুলিশের খাতায় দাগী দুষ্কৃতী হিসাবে পরিচিত । একটি বোম মারার ঘটনায়, পাঁচ বছর সাজা হয়েছিল, জেল খেটেছে তিন বছর বলে পুলিশ সূত্রে জানা গেছে(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)
https://youtu.be/TjbUeRitrHI

0 Comments