মদের দোকানে সামনে গ্রামবাসীদের বিক্ষোভ


কুলটি থানা চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত দেবীপুর গ্রামের ভেতর  সি.এস ও এফ.এল অফ সফ মদের দোকানে কালোবাজারী নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ।খবর পেয়ে ছুটে আসে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ, পুলিশ এসে আশ্বাস দেয় এই মদের দোকান এখন বন্দ থাকবে।এবং কোনো বহিরাগত মানুষ হোক বা স্থানীয় মানুষ হোক কাউকে মদ দেওয়া হবেনা।এই আশ্বাস পেয়ে গ্রামবাসীরা শান্ত হয়ে বাড়ি ফিরে যায়।

গ্রামবাসীরা অভিযোগ করেন এই রহিত মণ্ডলের  সি.এস ও এফ.এল অফ সফ মদের দোকানে কালোবাজারি হচ্ছে,  দ্বিগুণ দামে মদ বিক্রি করা হচ্ছে আর লোকাল মানুষের জন্য বলা হচ্ছে মদ নেই।কিন্তু রাতের অন্ধকারে ঝাড়খণ্ড থেকে লোক গ্রামে প্রবেশ করে মদ নিয়ে যাচ্ছে।এখন করোনা ভাইরাসের জন্য আমাদের গ্রামে এমনিতেই বহিরাগতদের প্রবেশ নিষেধ রয়েছে,আর এই দোকানের মালিক বহিরাগত মানুষ গ্রামে নিয়ে এসে মদ পাচার করছে।যদি করোনা ভাইরাসের সংক্রমণ আমাদের গ্রামে বেড়ে যায় তার দায়িত্ব কে নেবে,তাই বাধ্য হয়ে আজ আমরা মদের দোকানের সামনে বিক্ষোভ দেখাই।

Post a Comment

0 Comments