রেল বেসরকারি করনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল


কেন্দ্র সরকারের ভুল নীতির বিরুদ্ধে,ভারতীয় রেলকে বেসরকারিকরনের প্রতিবাদে মঙ্গলবার সকালে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি বিধানসভার চিত্তরঞ্জন,রূপনারায়ানপুর, সালানপুর রেল স্টেশনে বিক্ষোভ মিছিল করা হয়।

এই বিক্ষোভ মিছিলে এসে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্র সরকারের ভুল নীতির বিরুদ্ধে এবং কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে রেলকে বেসরকারিকরণের তার বিরুদ্ধে আজ পুরো পশ্চিমবঙ্গে রেল স্টেশনে বিক্ষোভ মিছিল করা হচ্ছে,তারই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে চিত্তরঞ্জন, সালানপুর,রূপনারায়ানপুর রেল স্টেশনে বিক্ষোভ মিছিল করা হয়।যেহেতু এখন কোভিড-১৯ মহামারী চলছে,তা সামনে রেখে বেশি ভিড় না করে শান্তিপূর্ণ ভাবে বারাবনি বিধানসভার চিত্তরঞ্জন, রূপনারায়ানপুর সালানপুর স্টেশনে বিক্ষোভ করা হয়।

 এই বিক্ষোভ মিছিল বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ব্যানার্জী, রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রানু রায়,কল্যাণী রক্ষিত,সুলেখা দাস,অনিতা দাস,বাবলু ঘাসি,বীর সিং,আশুতোষ তেওয়ারী,সুভাষ মহাজন,শঙ্কর ঘোষ,অরূপ রক্ষিত সহ আরো অনেকে।


Post a Comment

0 Comments