৩রা সেপ্টেম্বর ১৯৭৩ সালে চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। আর তাই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদ এর পক্ষ থেকে চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয়ে ৪৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। তাছাড়া এদিন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিন প্রয়াত রাষ্ট্রপতির ছবিতে মাল্যদান করেন দেশবন্ধু মহাবিদ্যালয় এর প্রধান শিক্ষক তীর্থ কুমার মণ্ডল, উপস্থিত ছিলেন শিক্ষক সিবা প্রসাদ মণ্ডল, তুষার কান্তি ঘোষ, সুসান্ত স্যার। এদিন উপস্থিত তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি মিঠুন মন্ডল বলেন, কলেজের মধ্যেই সামাজিক দূরত্ব মেনে আজ এই প্রতিষ্ঠা দিবস পালনের সাথে সাথে শ্রদ্ধাঞ্জলি সভা করা হয়।
আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে বহু ছাত্র ছাত্রী এই কলেজ থেকে পড়াশুনা করে ভাল জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করে জীবিকা অর্জন করেছেন। কিন্তু দিনের পর দিন যেভাবে ছাত্র ছাত্রীদের সংখ্যা কলেজে কমে যাচ্ছে, সেদিকে নজর দিতে হবে কলেজ কতৃপক্ষকে। কারণ, আগে যেভাবে পড়াশুনা হত তার গুণগত মান ভাল ছিল। কিন্তু এখন নতুন নতুন ছাত্রীরা এই কলেজে ভর্তি না হয়ে আসানসোল ও কুলটিতে গিয়ে ভর্তি হচ্ছে। সেদিকে ছাত্র ছাত্রীদেরকেও একটু কলেজ এর প্রতি নজর দিতে হবে। এদিন অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্যামল রাউত, সৌরভ চৌধুরী, অমিতাভ বিশ্বাস, অভি চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, সংযুক্তা, দেবব্রত সাও মন্ডল, শ্রাবনী মজুমদার, জয়িতা মিত্র সহ আরো অনেকে।



0 Comments