সাধারণ মানুষকে জাগ্রত করতে সাইকেল চালালো পুলিশ


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেভ ড্রাইভ সেভ লাইফ কে সামনে রেখে সাধারণ মানুষকে জাগ্রত করতে সালানপুর থানার উদ্যোগে সাইকেল মিছিল করা হয়।এই মিছিল সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া মোড় থেকে শুরু হয়ে রুপনারায়নপুর  হয়ে পুনরায় সালানপুর থানায় শেষ হয়।
পুলিশ আধিকারিকরা সহ সিভিক ভলান্টিয়ারা সাইকেল চালিয়ে সাধারণ মানুষকে জাগ্রত করেন।জনগণকে সচেতন করতে সাইকেল চালিয়ে জনগণের মধ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে জাগ্রত অভিযান চালান সালানপুর থানার ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলী,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস, রূপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জ সিকান্দর আলম,সালানপুর থানার সেকেন্ড অফিসার রাজীব ভট্টাচার্য্য,.এস.আই মিঠুন চ্যাটার্জী,সহ সমস্ত আধিকারিক সিভিক ভলান্টিয়ার।
 
                                              

Post a Comment

0 Comments