রবীন্দ্র ভবনে পালিত হল পুলিশ দিবস


 আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে পালিত হল পুলিশ দিবস।উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেট  পুলিশের কমিশনার সুখেস  জৈন,  আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি,  এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় জেলা শাসক পূনেন্দু মাঝি  ,পুরকমিশনার  খুরশিদ আলি কাদরি  ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ।এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার সুখেস জৈন একটি ভিডিও পেজেন্টেসন এর মাধ্যমে কমিশনারেট পুলিশের বিভিন্ন সামাজিক  কাজের গতি প্রকৃতি তুলে ধরেন।এছাড়া করোনা আবহে পুলিশ কর্মীরা যে ভাবে  পশ্চিম বর্ধমানের সাধারন মানুষ সহ কোটা থেকে আসা ছাত্র ছাত্রী ও পরিযায়ী শ্রমিকদের পাশে  যেভাবে পুলিশ পাসে দাঁড়িয়েছে তার একটা উপস্থাপনা করেন তিনি । এদিন কমিশনার সুখেস জৈন বলেন, কোন ঘটনা ঘটলে সেখানে যতো তাড়াতাড়ি পুলিশ পৌঁছাতে পারেন তার ব্যবস্থা করা ও মানুষকে যতো বেশি সম্ভব সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা যায়, সেটাই  পুলিসের লক্ষ ।পাসাপাসি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি, তাপস বন্দোপাধ্যায়   ও জেলা শাসক পূনেন্দু মাঝি ।এদিন আসানসোল পুলিশের কোভিড যোদ্ধাদের সম্মানিত করা হয়।এছাড়া ও এদিন দশ জন পুলিশ কর্মীদের বিশেষ কাজের জন্য সম্মানিত করা হয়।পুরস্কার তুলে দেন কমিশনার সুখেস জৈন, মেয়র জিতেন্দ্র তেওয়ারি, তাপস বন্দোপাধ্যায়, ও পূর্ণেন্দু মাঝি, খুরশিদ আলি কাদরি ও  পুলিসের অন্যান্য আধিকারিকরা ।

Post a Comment

0 Comments