ভিনরাজ্যে থেকে বাড়িতে ফিরে বিজেপির জয়ধ্বনি
দুর্গাপুরের বেনাচিতি বাজারের ঘোষ মার্কেটের বাসিন্দা সোমনাথ ধীবর তাঁর অসুস্থ স্ত্রী ও কন্যাকে নিয়ে বেঙ্গালুরুতে যান 9 মার্চ । লকডাউনের জেরে বাতিল হয়ে যায় সেই ট্রেন । দুশ্চিন্তায় থাকা দুর্গাপুরের পরিবার যোগাযোগ করেন বর্ধমান -দুর্গাপুর লোকসভার বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে । গতকাল পরিবারটি বেঙ্গালুরু থেকে বিশেষ ট্রেনে এসে নামে পুরুলিয়া স্টেশনে । তারপর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসে ওই পরিবার সহ হাওড়া এবং দুর্গাপুরের আরও কিছু বাসিন্দাদের নিয়ে আসা হয় দুর্গাপুর থানায় । জেলায় ফিরে সোমনাথবাবু বিজেপি সাংসদের ভূমিকার প্রশংসা করে বলেন,"
উনি আমাদের জন্য যা করলেন জীবনে ভুলব না । পরে সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং বিজেপি-র নামে জয়ধ্বনি দিতে শোনা যায় ।
0 Comments