কিশোরের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার হলো আসানসোলে
পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে
কিশোরকে
হত্যা । আসানসোলে হীরাপুর থানার অন্তর্গত রাধানগর রোডে চিত্রা সিনেমা হলের পিছনের দিকে পাঞ্জাবী পাড়াতে নিজের বাড়ির ভেতরেই ১২ বছরের এক কিশোরের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়
গতকাল
রাতে ।
সূত্রের খবর পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী মৃত কিশোরের নাম শরণদীপ সিং (১২)। মৃত কিশোরের পিতা ভূপিন্দর সিং ছোট স্তরের জমি কেনা বেচার ব্যবসার এবং দালালির সঙ্গে যুক্ত এবং ভূপিন্দরের পত্নিবিয়োগ বছর দুয়েক আগেই হয়েছে। বাড়িতে তিনি এবং তার পুত্র থাকতেন।
পুলিশ এই ঘটনায় মৃতের পিতা ভূপিন্দর সিং কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাস্থলে মৃতের কিছু আত্মীয় অভিযোগ করেন এই চাঞ্চল্যকর খুনের ঘটনা ওই মৃত কিশোরের পিতা ভুপিন্দর নিজেই ঘটিয়েছেন। এই অভিযোগের পর পুলিশও কিছুটা হতবাক হয়ে যায়।
ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটি দিক পুলিশ গভীরভাবে তদন্ত করে দেখছে।ঘটনাস্থলে উপস্থিত এ সি পি ( ওয়েস্ট) শান্তব্রত চন্দ বলেন নিজের ঘরের মধ্যেই মৃত কিশোর শরণদীপের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। মৃতের মাথায় গুলি লেগে ছিল। মৃতের পিতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জারী রয়েছে। শ্রীঘ্রই এই চাঞ্চল্যকর খুনের কিনারা করবার চেষ্টা চলছে।ঘটনাস্থলে সি আই হীরাপুর শিবনাথ পাল এবং অন্যান্য অফিসারদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে দেখা যায়।
এদিকে মৃতের পিতা ভূপীন্দর বলেন রাত প্রায় সাড়ে আট টা থেকে নটার মধ্যে পুত্রের সামোসা এবং সুজির হালুয়া খাবার ইচ্ছা অনুসারে গতকাল তিনি ঘরে পুত্র শরণদীপকে তালাবন্ধ করে রেখে চিত্রা মোড়ের দোকানে সুজি কিনতে বেরিয়েছিলেন। জিনিসপত্র কেনাকাটা করার পর যখন তিনি বাড়ি ফিরে এসে দরজা খোলেন তখন তিনি দেখেন শরণদীপ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। এরপরই তার চিৎকারে আশপাশের থেকে লোকজন ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য যথাযথ ব্যবস্থা নেয়।এদিকে ঘটনাস্থলে পৌঁছে মৃতের কিছু আত্মীয়স্বজন হাঙ্গামা শুরু করে দেন। তাদের অভিযোগের তীর ছিল মৃতের বাবা ভূপীন্দর।
0 Comments