চিত্তরঞ্জনের অন্তর্গত এ.ডব্লিউ প্যারেড গ্রাউন্ডে কনস্টেবল নিয়োগের তৃতীয় ব্যাচের মাধ্যমে চিরেকা আর.পি.এফ কর্তৃক ‘পাসিং আউট প্যারেড' -এর আয়োজন করা হয়। মুখ্য অতিথি হিসাবে চিরেকার মহাপ্রবন্ধক শ্রী প্রবীন কুমার মিশ্র অনুষ্ঠানের শোভাবর্ধন করেন এবং প্যারেডের সংবর্ধনা গ্রহণ করেন। ভারতের বিভিন্ন ভূখণ্ড থেকে আসা ১৪৮ জন কনস্টেবল দীর্ঘ আট মাসের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আজ উত্তীর্ণ হন। তাদের দ্বারা গঠিত 'নিশান টোলি' প্যারেডে অংশগ্রহণ করে এবং এর পরে জাতীয় স্যালুট এবং জাতীয় সংগীতের উপস্থাপনা করা হয়।কোভিড -১৯ এর সমস্ত সতর্কতা অবলম্বন করে এই পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে আর.পি.এফ আইজি তথা পি.সি.এস.সি শ্রী তারিক আহমেদ, এবং চিরেকার বরিষ্ঠ আধিকারিকগন উপস্থিত ছিলেন। চিরেকার মহাপ্রবন্ধক তার সংক্ষিপ্ত ভাষণে কনস্টেবলদের প্রশিক্ষণ এবং আজকের দিনের এই সুন্দর অনুষ্ঠানের উপস্থাপনার জন্য পি সি এস সি/আরপিএফ এবং প্রিন্সিপাল/এস টি সি/আর.পি.এফ এর প্রচেষ্টার প্রশংসা করেন। মহাপ্রবন্ধক বেস্ট অলরাউন্ডার, বেস্ট আউটডোর এবং ইনডোর ক্যাডেট ও প্যারেড কমান্ডারকে মেডেল ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করেন। অবশেষে অনুষ্ঠানটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সমাপ্ত করা হয়।


0 Comments