কোলিয়ারিতে ধস, মাটির নিচে চাপা পড়লো দুটি ডাম্পার
বারাবনি ব্লকের গৌরান্ডি বেগুনিয়া কোলিয়ারির বারুদ ঘরের কাছে বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ একটি ভয়াবহ ধ্বস নেমে আসে।
এর
ফলে ইসিএলের বেগুনিয়া কোলিয়ারি তে এ.এম.পি.এল প্রাইভেট কোম্পানির একটি প্রোডাকশন ১২ চাকা ডাম্পার ও কোলিয়ারি থেকে কয়লা পরিবহনকারী একটি ছয় চাকার ডাম্পার ওই জায়গায় উপস্থিত থাকায় গাড়ি দুটি মাটির তলায় চাপা পড়ে যায়।
যার মধ্যে একটি গাড়ি কয়লা বোঝাই ছিল ও অন্যটি গাড়িটি খালি অবস্থায় ছিল,প্রাপ্ত খবর অনুসারে একজন গাড়িচালক ওই মুহূর্তে গাড়িতে থাকার কারণে তিনিও মাটি চাপা পড়ে যায়। তারপর ইসিএল ও এ.এম.পি. এল কোম্পানি ওই গাড়ির চালককে উদ্ধার কাজ চালায় ।কয়লা বোঝাই ছিল যার ফলে মাটির তলায় চাপা পড়া গাড়িচালককে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়। তার হাতে ও পায়ে চোট লাগে তাকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়।
0 Comments