নাবালিকা ছাত্রীর বিয়ে রুখল সালানপুর ব্লক প্রশাসন
কল্যা : গোপনে বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার ছিল বিয়ের দিন। পাত্রীকে সাজানোও হয়ে গিয়েছিল। পাত্রী নবম শ্রেণির ছাত্রী। আছড়া রায় বলরাম উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। বয়েস সবে চোদ্দ। খবর পেয়ে বিয়ের আসরে পৌঁছে যায় সালানপুরের জয়েন্ট বিডিও উজ্জ্বল সাহা। আটকে দেন নাবালিকার বিয়ে।
কল্যা গ্রাম পাঞ্চয়েতের শিয়াকুলবেরিয়ার তপন বাউড়ি তাঁর মেয়ের বিয়ে ঠিক করেন সীতারামপুর এলাকায়। কিন্তু পাত্রীর স্কুলের বন্ধুরা বিয়ের কথা জানতে পেরে জানিয়ে দেয় চাইল্ড লাইনের প্রজেক্টের অধিকারিকদের।স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করা হয় চাইল্ড লাইনের তরফে। এরপরেই শিয়াকুলবেড়িয়ায় নাবালিকার বিয়ের আসরে উপস্থিত হন পশ্চিমবর্ধমান জেলা চাইল্ড লাইন আধিকারিক রাজকুমার মিশ্র ,চাইল্ড লাইনের প্রজেক্ট কর্ডিনেটার সঞ্জয় সাহা, সালানপুর ব্লকের জয়েন্ট বিডিও মিহির কুমার দাস ও রূপনারায়নপুর ফাঁড়ির এ.এস.আই উজ্জ্বল দাস । বিয়ে বন্ধ করার জন্য বোঝানো হয় নাবালিকার পরিবারকে।পাত্রীর অভিভাবকরা
মুচলেকা দিয়ে জানান ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত তারা মেয়ের
বিয়ে দেবেন না। প্রশাসনের তরফে জানানো হয়েছে ছাত্রীর লেখাপড়া যাতে বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
0 Comments