সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বুধবার লেফট ব্যাংক এলাকা ও মাইথন ড্যাম্প সংলগ্ন এলাকায় পরিদর্শন করেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।
সর্ব প্রথম যাদের মাথার উপর অভিভাবকের ছায়া উঠে গিয়েছে সেসব পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন।
তিনি সর্ব প্রথম লেফট ব্যাংক এলাকার সক্রিয় কংগ্রেস নেতা স্বর্গীয় বাবন ঘোষের বাড়ি গিয়ে তার স্ত্রী বন্দনা ঘোষের সঙ্গে দেখা করেন,তাদের দৈনিক সমস্যার কথা শুনেন এবং তাদের আশ্বাসদেন যেকোনো অসুবিধায় বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস তাদের পরিবারের পাশে রয়েছে।
তাছাড়া লেফট ব্যাংক নতুন পাড়ায় গিয়ে কিছু দিন আগে ইনপেক্স ফেরোতে দুর্ঘটনায় মৃত স্বর্গীয় আস্তিক মল্লিক সহ কয়েক বছর আগে লাদাখ মৃত স্বর্গীয় সরুন হাড়ির পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের বর্তমান সমস্যার কথা শুনেন এবং যেকোনো সমস্যায় তিনি ও বারাবনি বিধায়ক সর্বদায় রয়েছেন।
তারপর তিনি মাইথন ড্যাম্পের মজুমদার নিবাস সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের এবং দোকানদার দের সঙ্গে সাক্ষাৎ করেন ও এলাকা পরিদর্শন করে মানুষের দৈনিক সমস্যার কথা শুনেন।
এই অঞ্চলের মানুষের সমস্যা হচ্ছে পানীয় জলের কারন এই অঞ্চল হচ্ছে ডিভিসির অধীনে কিন্তু বর্তমান সময়ে ডিভিসি এই অঞ্চলে পানীয় জলের সরবরাহ বন্ধ করে দিয়েছে,তাই মাইথন মতো এলাকায় থেকে পানীয় জলের সমস্যায় ভুগছেন।এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং জানান এই অঞ্চল ডিভিসির অধীনে রয়েছে,আমরা বারাবনি বিধায়কের নির্দেশে ডিভিসি কর্তৃপক্ষের সাথে পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলবো, যদি তারা এই সমস্যার সমাধান তারা করতে না পারে তবে আমাদের এন.ও.সি দিয়ে দেওয়া হোক আমরা পঞ্চায়েত স্তর থেকে পানীয় জলের সমস্যা দূর করে দেবো।কারন মাইথনের মতো জায়গায় বসবাস করে তারা পানীয় জলের অভাবে দিন কাটাচ্ছে তা মানান সই নয়।এই দিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে উপস্থিত ছিলেন নরেন্দ্র খোশলা,বিজয় সিং,শঙ্কর ঘোষ, রামকুমার মিশ্র সহ আরো অনেকে।



0 Comments