বিশালায়তন ছত্রাক নিয়ে হইচই
না দেখতে পাওয়া ভাইরাসের ভয়ে আতঙ্কে বিশ্ববাসী আজ প্রতিটা মুহূর্তে নানান আশঙ্কায় বুক বাঁধছি আমরা । সর্বদা যেন মৃত্যু প্রহর গুনছি প্রত্যেকেই। এরই মাঝে হঠাৎ করে আমফান সাইক্লোন যেন আরও একটা নতুন আতঙ্ক ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। এ সকলের মাঝেই রানীগঞ্জের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এক বিশালায়তন ছত্রাক দেখতে পেয়ে আকর্ষিত হলো গ্রামীনেরা।

রানীগঞ্জের হাড়াভাঙ্গা গ্রামের গ্রাম দেবীর মন্দিরের সামনে এক ময়দানে বিশাল আয়তনের ছত্রাক লক্ষ্য করা যায় বুধবার সকালে । গ্রামেরই বেশ কিছু যুবক এই বিশালায়তন ছত্রাক দেখে অন্যদের জানালে একে একে বিশাল সংখ্যায় মানুষ সেই অতি বৃহৎ আকৃতির স্তুলাকার ছত্রাকে দেখতে ভিড় জমায়। কয়েকজন প্রবীণ মহিলা তো আবার ওই ছত্রাকের পাশেই তাকে দেব জ্ঞানে পুজো করে ধুপ দীপ জ্বালিয়ে দেয়। অনেকেই আবার ছত্রাকের ওপরই নগদ অর্থ ছড়িয়ে প্রণাম নিও দেন সেখানে। এই সকল অতি প্রাকৃতিক বিষয় লক্ষ্য করে গ্রামের যুবকরা হতবাক। অনেকেই এই বিশালায়তন ছত্রাকের ছবি তুলে তা শেয়ার করছে ফেসবুকে নিজের পেজে। এর আগে এ ধরনের এত বিশালায়তন ছত্রাক কেউ লক্ষ্য করেনি বলেই দাবি এলাকার বাসিন্দাদের। বিশাল আয়তনে ছত্রাকটি বেশ কয়েকটি দুর্গা ছাতু বা অষ্টমী ছাতুর থেকেও বড়। এই ছত্রাক আদেও কি প্রজাতির সে সম্পর্কেও ওয়াকিবহাল নয় সকলেই ।
0 Comments