ডি. এ নিয়ে প্রতিবাদ,রেল কর্মচারীদের,প্রধানমন্ত্রীকে ১৫০০ টি পোষ্ট কার্ড
করোনার ফলে অর্থনৈতিক চাপের কারণে কেন্দ্র সরকারী কর্মচারীদের মূল্যবৃদ্ধি ভাতা (ডিএ) বৃদ্ধি নিষিদ্ধ করেছে। কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে,যার ফলে চিত্তরঞ্জন কারখানার এন.এফ.আই.আর সংস্থা বৃহস্পতিবার চিত্তরঞ্জন ডাক বিভাগের কার্যালয়ের কাছে একটি পোস্টকার্ড অভিযান চালায়। যার মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে ১৫০০ টি পোষ্ট কার্ড পাঠানো হয়।
কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের চার পার্সেন্ট দিয়ে সেটা অ্যাপ্রভাল করা হয়েছিল,কিন্তু সেই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে প্রতিবাদে আজ এন.এফ.আই.এর পক্ষ থেকে সারা ভারতবর্ষের রেল কর্মচারীরা এই অংশগ্রহণ করেন চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রথম দিন এই পোস্টকার্ড অভিযান শুরু হয় মোট ১৫০০টি পোস্টকার্ড প্রধানমন্ত্রীকে পাঠানো হয়।আগামী দিন তারা আরো পোস্ট কার্ড পাঠাবেন।কেন্দ্রীয় সরকার এর ১৯৬৪ সালে সিদ্ধান্ত করেন যে
কর্মচারীদের মহার্ঘভাতা প্রতি ছয় মাস অন্তর এক কিস্তি করে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে
বাড়ানো হবে,কিন্তু এই প্রথমবার কেন্দ্র সরকার সেটা অগ্রাহ্য করে
অনৈতিকভাবে বন্ধ করে দিল ।আর যতক্ষণ পর্যন্ত সরকার পুনরায় ডিএ চালু করছে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
কেন্দ্রীয় সরকারের এই অনৈতিক নীতির প্রতিবাদে
প্রধানমন্ত্রীর কাছে.
আগামী দিন আরো দশ লক্ষ্য
পোস্টকার্ড পাঠানো হবে।
নেপাল চক্রবর্তী কর্মচারীদের কাছে আবেদন করেছেন যে মহামারী ভাতার দাবিতে সমস্ত কর্মচারী প্রধানমন্ত্রীকে একটি পোস্টকার্ড প্রেরণ করতে হবে।এ উপলক্ষে এনএফআইআর সভাপতি এস.কে সাহি, ইন্দ্রজিৎ সিং, সত্যনারায়ণ মন্ডল সহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 Comments