বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ও মৎস্য দফতরের উদ্যোগে আত্মা প্রকল্পে মৎস্য সামাজিক চাষের প্রদর্শন কেন্দ্র বেকার মহিলা-পুরুষদের স্বনির্ভর করতে রবিবার সালানপুর বিডিও অফিসে সালানপুর ব্লকের এগারোটি স্বনির্ভর গোষ্ঠীকে মাছের চারা প্রদান করা হয় তাছাড়া মাছের খাবারও দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,এ. ডি.এ রাজশ্রী ব্যানার্জী, মৎস বিভাগের আধিকারিক পবির মজুমদার,সুশান্ত হেমরম,বাবলু ঘাসি সহ আরো অনেকে।


0 Comments