সালানপুর ব্লকের জেলাপরিষদের উদ্দ্যেগে ২০ লক্ষ টাকা খরচ করে আল্লাডি পাঞ্চয়েতের অন্তর্গত রামচন্দ্রপুরে বুধবার সকালে তরল আবর্জনা নিরাপদ নিষ্কাশন প্রকল্পের ফিতা কেটে ও প্রদীপ উজ্জ্বলন করে উদ্ধোধন করলেন আসানসোল জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ সুবালকার টুকারাম,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সালানপুর ব্লক আধিকারিক তপন সরকার ও জেলা পরিষদের কর্মাধক্ষ মহম্মদ আরমান ।
বর্তমান সময়ে কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে
এদিন এই কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ মিশন নির্মল বাংলার মিশনকে সার্থক করে তুলবে।
এদিন অতিরিক্ত জেলাশাসক
বলেন নোংরা আবর্জনা পরিষ্কার করে আমাদের আশপাশকে পরিচ্ছন্ন রাখা সমাজের এক বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই নোংরা আবর্জনা পচনশিল থেকে জৈব সার,কেঁচো সার,ক্যালসিয়াম সার
তৈরি করে তা কাজে লাগানোই আমাদের
চ্যালেঞ্জ। কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা সম্পন্ন এই প্রকল্প স্থানীয় মহিলা গোষ্ঠীদের নিয়ে করা হবে তাছাড়া সমগ্র ব্যাবস্থা আমরা সুষম জলপ্রপাত নামক এক সংস্থার সহযোগিতা নিয়েই চালু করা হবে।তিনি আরো বলেন পশ্চিমবার্ধমান জেলায় এই প্রথম প্রকল্প আল্লাডি পঞ্চায়েতে
গড়ে উঠেছে যা মডেল হিসেবে কাজে লাগবে অন্যান্য জেলার ক্ষেত্রে ।
তাছাড়া এদিন পাশের একটি বাগানে কিছু বৃক্ষ রোপন করেন এডিএম অভিজিৎ সুবালকার টুকারাম ।
এছাড়াও তিনি আশেপাশের সমগ্র বাগান পরিদর্শন করেন
এবং দেখেন যে কিভাবে এই প্রক্রিয়া কাজ হবে ও সকলের সুবিধা হবে ।এলাকার সকল বর্জ্য পদার্থ এখানে এনে সেটিকে কাজে লাগানো হবে ।এদিন
প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন আল্লাডি পাঞ্চয়েতের প্রধান সালিম মিঞা ,প্রাক্তন প্রধান উজ্জ্বল মন্ডল, সমিতির সদস্য উৎপল কর, রূপনারায়নপুর পঞ্চায়েত প্রধান রানু রায় সহ অনেকে।



0 Comments