মুখ্যমন্ত্রী মানুষকে নিয়ে রাজনীতি করছেন,সায়ন্তন বসু

কেন্দ্রের বিজেপি সরকারের বর্ষপূর্তিতে আসানসোলের গুজরাটি ভবনে এক কর্মী সভায় উপস্থিত হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ একই সাথে এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের সরকারের সাফল্যের খতিয়ান তুলতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রের ইউপিএ সরকারের সময় ৫ বছরে পশ্চিমবঙ্গ সরকারকে ২ লাখ কোটি টাকা দেওয়া হয়েছিলো ৷ সেখানে এনডিএ জমানায় বিগত ৫ বছরে রাজ্য সরকারকে সাড়ে ৪ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে ৷ এরপরেও গত ২১-২২ মার্চে রাজ্য সরকারের জন্যে ১৩০০ কোটি টাকা ধার্য করেছে কেন্দ্র সরকার ৷ এরপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী ৫৬ হাজার কোটি টাকা বকেয়ার কথা বলছে ৷ অথচ জিএসটি থেকে রাজ্য সরকারের আয় বেড়েছে ৷ রাজ্য সরকার সেনা নামিয়ে আমফান বিপর্যয়ে রাস্তার গাছ কাটায় অথচ আইন শৃঙ্খলার দায়িত্বভার পালন করে সিভিক ভলেন্টিয়ার ৷ কেন্দ্রের সরকার বিগত বছরে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেছে ৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির তৈরির ক্ষেত্রেও সদর্থক ভূমিকা গ্রহণ করেছে ৷ পাশাপাশি দেশের জনঘনত্ব ও জন সংখ্যা বেশি থাকার পরেও কোভিড পরিস্থিতি কে যথেষ্ট দক্ষতার সাথে মোকাবিলা করেছে কেন্দ্রের সরকার ৷ লকডাউন সফল ভাবে পালিত হওয়ায় করোনা সংক্রামিতর সংখ্যা দেশে তিন লাখ...যা তিন কোটিতে পৌঁছাতে পারতো ৷ তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে নিয়ে রাজনীতি করছেন ৷ তথ্য লুকানোর চেষ্টা করে যাচ্ছেন ৷ যেখানে বাস্তবিক পরিস্থিতি মহারাষ্ট্রের পরেই রাজ্যের অবস্থান ৷৷ এদিন সায়ন্তন বসুর সাথে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই , নির্মল কর্মকার সহ আরো অনেকে ৷
0 Comments