বন্ধ বার্ণস্ট্যাণ্ডার্ড কারখানার গেটের সামনে পানীয় জল ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে শ্রমিক আবাসনের পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ৷আবাসনে বসবাসকারি শ্রমিক পরিবারের সদস্যরা জানিয়ে ছেন, কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেলেও তাদের বকেয়া সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছে ৷ অথচ সংস্থার পক্ষ থেকে তাদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে ৷
মঙ্গলবার সকাল থেকে পানীয় জল সরবরাহের পাইপলাইন ফেটে গেলেও তা সংস্কারের ব্যবস্থা করা হচ্ছেনা ৷ ফলে দুদিন ধরে তারা পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন ৷ পাশাপাশি সংস্থার পক্ষ থেকে দেশ জুড়ে চলা করোনা সংক্রমণের পরিস্থিতিতেও তাদের মাত্র রাত্রি ৮ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়ে থাকে ৷ বাকি সময় তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকেন ৷ এই বিষয়ে তারা সংস্থার ম্যানেজমেন্টের কাছে বারবার অবেদন করেছেন ৷অথচ সমস্যার কোনো সমাধান হয়নি ৷ তাই তারা বিক্ষোভে শামিল হয়েছেন ৷ সমাধান না হলে পরবত্তী অংশে বৃহৎ আঁকারে আন্দোলন করা হবে।


0 Comments