গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-মিহিজাম থানার পুলিশ রাতের অন্ধকারে এসে অপরাধী ভেবে ঘর থেকে তুলে নিয়ে যায় হিন্দুস্তান কেবেলস লোয়ার কেশিয়ার গুড্ডু সিং নামক এক যুবকে। পুলিশের ভুলের কারনে সারা রাত ভোগান্তি হলো গুড্ডু সিং এর, অপরাধী সেজে সারা রাত কাটলো হাজতের ভিতরে।গুড্ডু সিং কে পুলিশ আটক করেন গাড়ি সহ অপহরণ করে হত্যার দায়ে । পরে পুলিশ নিজেদের ভুল বুঝতে পেরে গুড্ডু সিংকে পরের দিন দুপুরে থানা থেকে ছেড়ে দেয়।
খবর সূত্রে যানাযায় হিন্দুস্তান লোয়ারকেশিয়ার একটি কোয়ার্টারে পরিবারসহ থাকেন গুড্ডু সিং।১৬ই আগস্ট রাত্রি প্রায় ১২ নাগাদ হাফপ্যান্ট এক যুবক তার কোয়ার্টারে এসে বলেন তার গাড়িতে তেল শেষ হয়ে গেছে,একটু পেট্রোল পাওয়া যাবে তার কাছে। সেসময় কোয়ার্টার থেকে গুড্ডু সিং বেরিয়ে এসে বলেন তিনি তেলের ব্যাবসা করে না।এরপরই প্রায় জোর করে তুলে নিয়ে নিয়ে যায়।গুড্ডু সিং চিৎকার করে তার বাড়ির লোকেদের ডাকতে থাকেন,কিন্তু তার মুখ চেপে ধরে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এই ঘটনার সম্পর্কে পরিবারের সদস্যরা দ্রুত খবরদেন রূপনারায়নপুর পুলিশ ফাঁড়িতে।
এদিকে অন্য একটি সূত্র থেকে বাড়ির লোক জানতে পারে পাশেই ঝাড়খণ্ডের মিহিজাম থানায় গুড্ডুকে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার সকালে রূপনারায়ণপুর পুলিশও বিষয়টি জানতে পারে। এরপরই তাকে ছাড়ানোর জন্য উদ্যোগী হন বেশ কিছু মানুষ।
কিছু দিন ধরে এলাকায় অপহরণ ঘটনা ঘটে চলেছে,সমস্ত অপরাধী ধরা পড়লেও লাভলি সিং নামের এক অভিযুক্ত এখনো ধরা পড়েনি তাকে খুঁজতে এসে মিহিজাম থানার পুলিশ লাভলি সিং মনে করে গুড্ডু সিং কে ধরে নিয়ে যায়।(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)

0 Comments