মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির


 সালানপুর ব্লকের রুপনারায়নপুর পঞ্চায়েতের অন্তর্গত ফোকরাডি গ্রামে সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহালায়া এবং বিশ্বকর্মা পূজো উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মুক্তাই চান্ডি আনন্দমেলা সমিতি যৌথ উদ্যোগে রক্তদান শিবির ঠিক হয়। এদিন মোট ১৯ জন পুরুষ এবং মহিলা রক্ত দান করেন। এই রক্তদান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের কর্মদক্ষ মোঃ আরমান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, কৈলাস পতি মন্ডল, তাপস উকিল,  করবি ভৌমিক, বিউটি চক্রবর্তী, রেশমি লাল, লতিকা বিশ্বাস সহ আরো অনেকে।



 

Post a Comment

0 Comments