গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-কয়েক দিন ধরে সিবিআই ও আয়কর দপ্তর মাধ্যমে কয়লা মাফিয়াদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিলো,তারপর থেকে আসানসোল অঞ্চলে বেআইনি কয়লা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে পড়ে।কিন্তু বর্তমান সময়ে কিছু নেতা ও প্রশাসনের সহযোগিতায় সাইকেল ও মোটর সাইকেলের মাধ্যমে বেআইনি কয়লা নিয়ে এসে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে পাচার করা হয়েছে জোরকদমে।
এমনি দৃশ্য দেখতে পাওয়া গেলো সালানপুর ব্লকের মাইথনের কালিপাথর ড্যাম্পের ধারে।যেখানে অনায়াসে সাইকেল ও মোটর সাইকেলে করে কয়লা নিয়ে এসে নৌকার মাধ্যমে ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছে বে আইনি কয়লা কিন্তু পুলিশ প্রশাসন সব জেনেও অজানা রয়েছে।এই মাইথনের কালিপাথর জলাধারে বেআইনি ভাবে কয়লা আসছে,বনজেমারী কলিয়ারি থেকে আল্লাডি হয়ে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সাইকেল ও মোটর সাইকেলে করে কয়লা চোরেরা কয়লা নিয়ে আসে কিন্তু পুলিশ চোখে তা ধরা পড়েনা।আর স্থানীয়রা কিছু ক্ষমতাশালী নেতা দের ভয়ে নিজেদের মুখে তালা বন্ধ করে রাখে।তবে কি বেআইনি কয়লা আরো শুরু হয়ে পড়েছে সালানপুর অঞ্চলে প্রশ্ন সাধারণ মানুষের। এদিকে এলাকার মানুষ বলছে যে যায় লঙ্কায় সেই হয় রাবন,এদিকে রাজ্যে তে পালা বদলের ছবি প্রকাশ পাচ্ছে, যত নির্বাচন কাছে বিজেপি সরকার কয়লা নিয়ে প্রচার চালাচ্ছে, এরই সাথে সিবিআই এর হানা ,কয়লা চোরা চালান বন্ধ ছিল, কিন্তু রূপনারায়ানপুর বাস স্ট্যান্ডে পথসভা করেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন বাংলায় শিল্প কয়লা চুরি,গরু পাচার,বালি আর জমি,তৃণমূলের নেতা কর্মীরা লাইন দিয়েছে বিজেপিতে যোগ দেবার জন্য,তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানের সংখ্যা বাড়ার সাথে সাথে কয়লা চুরি শুরু, এরথেকেই বোঝা যায় কেনো সিবিআই, ইডি (গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)



0 Comments