কল্যানেশ্বরীতে জলবিভ্রাট


কল্যানেশ্বরী এলাকায়, পি.এইচ. ই ইলেকট্রিক লাইন ট্রিপ করলে ও  র ওয়াটারলাইন থেকে জল পি.এইচ. ই না গিয়ে এলাকা প্লাবিত করছে ,জলমগ্ন হয়ে পড়ছে  কল্যানেশ্বরী মন্দির.

 

 অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষদের।সমস্ত নর্দমার জল ঢুকে পড়ছে মন্দির ও বাড়িগুলিতে । কল্যানেশ্বরী রাস্তার উপর কালভাটটি জাম হয়ে রয়েছে তাই নর্দমার দ্বারা জল যাচ্ছে না।পুরো রাস্তায় উঠে আসছে জল,জল ঢুকে পড়েছে মিষ্টির দোকানে,পূজোর দোকানে, মানুষের বাড়িতে এবং  মন্দিরে।বারবার এলাকাবাসীরা অভিযোগ করেছে পি.এইচ. ই কর্তৃপক্ষ কে কিন্তু কোনো লাভ হয়নি।

 

Post a Comment

0 Comments