ব্যাগের দোকানে আগুন
রানীগঞ্জ সিয়ার রোডে একটি ব্যাগ এর দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবাররাত্রি প্রায় সাড়ে সাতটা নাগাদ আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসে পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভাতে তৎপর হয়। এখনো ঘটনাস্থলে দমকল আগুন নেভাতে তাদের অভিযান ব্যাপক বেগ পেতে হয়.।
জানা গেছে সি.আর রোডে অবস্থিত এই দোকানটিতে বিভিন্ন রকমের ব্যাগ বিক্রি করা হতো। দোকান মালিক প্রদীপ হালদার জানিয়েছেন প্রায় 5 লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়েছে তার। কিভাবে কি করে এই আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট এর জেরেই ঘটেছে এ ঘটনা।
0 Comments