নতুন ভবনের উদ্বোধন
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দফতরে বৃহস্পতিবার ডিটেক্টটিভ বিভাগের কার্যালয় ও ডেপুটি কমিশনার সেন্ট্রালের কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন D.G.P ভিরেন্দ্রর (আইপিএস ) ৷ পাশাপাশি এদিন তিনি পুলিশ কমিশনারেটের দফতরে জেলা শাসক পূর্ণেন্দু মাজি, এডিডিএর চেয়ার ম্যান তাপস ব্যানার্জি, ও আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের সাথে এক প্রশাসনিক বৈঠক করেন ৷ বৈঠক শেষে ডিজি ভিরেন্দ্রর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন , কোভিড পরিস্থিতিতে বিগত সাড়ে তিন মাস ধরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে সামাজিক দায়িত্ব বোধের পরিচয় দিয়ে মানুষের সহযোগিতা জন্যে কাজ করা হয়েছে, তার উচ্চ প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷
0 Comments