পাড়ায় পাড়ায় জন সচেতনতা মূলক প্রচার রেশন নিয়ে
রাজ্যজুড়ে রেশনিং দুর্নীতির অভিযোগ ওঠার পর সরকার পক্ষ নড়েচড়ে বসে ৷ এবং গণবন্টন ব্যবস্থার সুষ্ঠ সমাধানের জন্যে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহকুমা কেন্দ্রিক বেশ কিছু নির্দেশ দেওয়া হয় ৷ সেই অনুযায়ী গত ৩০ শে এপ্রিল আসানসোল মহকুমা শাসকের দফতরে সর্বদলীয় বৈঠক করা হয় ৷ যেখানে জানানো হয় ক্রেতা বা উপভোক্তারা তাদের রেশন কার্ডের চরিত্র অনুসারে কি কি সামগ্রী কত পরিমানে পাবেন ৷ পাশাপাশি ক্রেতারা যে সামগ্রীগুলি ন্যায্য মূল্যের দোকান থেকে সংগ্রহ করবে সেগুলি দোকানের বাইরে লেখা থাকবে ৷ একই সাথে ক্রেতারা তাদের প্রাপ্য সামগ্রীর ওজন বিষয়ে সন্দেহযুক্ত হলে বাইরে নিজেরা ওজন করতে পারবে ৷ পাশাপাশি দোকানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে একজন সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত থাকবে ৷ তবে এই সিদ্ধান্তগুলি নিয়ে গত দুদিন ধরে পাড়ায় জন সচেতনতা মূলক প্রচার শুরু হয়েছে ৷ শনিবার আসানসোলে ধরা পড়লো এমনই দৃশ্য ৷ পাশাপাশি গ্রাহকরা জানিয়েছেন তারা এই সচেতনতা মূলক প্রচারে উপকৃত ৷ তারা আগে থেকেই জানতে পারছেন তাদের সরকার থেকে প্রাপ্য সামগ্রীর পরিমান কত হবে ৷ এর ফলে রেশন ডিলারেরা আর কোনো কারচুপি করতে পারবে না ৷সাধারণ জনতা এই মাইকিং প্রচারে খুব খুশি এবং সরকার কে ধন্যবাদ জানিয়েছে !!
0 Comments