করোনা ভাইরাসের জন্য লকডাউন সারাদেশ l এর ফলে ভিন রাজ্যে কর্মসুত্রে থাকা মানুষজন লকডাউনের কারনে ভীন রাজ্যের থেকে বাংলাতে ফিরছে বহু মানুষ l কেউ কেউ ঝাড়খন্ডের দিকে বাড়ি পৌছানোর জন্য বাস গাড়ী বন্ধ থাকায় পায়ে হেটে পথ অতীক্রম করে নিজের বাড়ী ফেরার দিকে এগোচ্ছে l আর রাস্তাতে বিশ্রাম, অনেকে খাবার না খেয়ে প্রচন্ড খীদেকে সাথে নিয়ে, টাকার অভাব, কারো আবার ঔষধ প্রয়োজনে চিন্তা নিয়ে বসে থাকতে দেখা গেলো দামাগড়িয়া ব্রিজের নিচে l এই দৃশ্য বি সি সি এল এর দামাগড়িয়া কয়লা খনির কর্মী সুমন্ত রায় আজকে নিজের অফিসে যাওয়ার পথে দেখতে পান l তিনি তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে প্রচন্ড খিদেতে আছে তাঁরা l তারপর দামাগড়িয়া খনীর শ্রমিকদের সাথে আলোচনা করে কয়েকজন এলাকার মানুষের সহযোগিতা নিয়ে তাদের কে মুড়ি খাইয়ে সাথে বেশ কিছু মানুষের ঔষধ প্রয়োজনে তাদের হাতে ঔষধ তুলে দেন। স্থানীয় সহযোগিতাতে খিচুড়ী রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করে l এখানে শেষ না খনির সামনে আদিবাসী গ্রাম কুরকুটীয়া তে গরীব মানুষ যাদের খাবারে অসুবিধা হচ্ছে সেই সব মানুষের হাতে পেকেট করে খাবার পৌছে দেন l এই রকম মানবিক কাজকে সাধুবাদ দেন সাধারণ মানুষ l
0 Comments