সেমিস্টার পরীক্ষার ফী মকুবের দাবিতে ছাত্র ছাত্রীদের অবস্থান বিক্ষোভ কেএনইউ তে ৷ ছাত্র ছাত্রীদের প্রতিনিধি হিসাবে অর্পিতা রায় জানিয়েছে , গত ফেব্রুয়ারি মাস থেকে তাদের দাবির সমর্থনে তারা লাগাতর আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিতে নারাজ থাকায় অতিমারী পরিস্থিতিতেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আগষ্ট মাস থেকে উপাচার্যের সাথে বৈঠকে বসার আবেদন করেন ৷ যদিও এরপরেও তাদের উপেক্ষা করা হয় ৷ শেষ পর্যন্ত নিজেদের দাবি আদায়ের সমর্থনে বুধবার দুপুর ১২ টা থেকে প্রায় সমস্ত বিভাগের ছাত্র ছাত্রীদের প্রতিনিধি হিসাবে ২৫-৩০ জন অবস্থান বিক্ষোভ শুরু করে ৷ যদিও রাত্রি ৭ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিতে আমল দিতে চায়নি ৷ শেষ পর্যন্ত রাত্রি ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্টার আন্দোলনরত ছাত্র ছাত্রীদের লিখিত ভাবে আগামী ২৯ তারিখ বৈঠকে বসার সময় সীমা ধার্য করলে ছাত্র ছাত্রীদের অবস্থান বিক্ষোভ উঠে যায় ৷


0 Comments