সবকা সাথ, সবকা বিকাশ! সবার 'বিকাশ' হল কি না, তা জানা নেই!
তবে বিকাশের নামে গাছ-গাছালির অবস্থা অথৈ জলে। হিসেব বলছে, কেন্দ্রীয় সরকারের পরিবেশ
মন্ত্রকের তরফে প্রায় ১ কোটিরও বেশি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে। লোকসভায় ওঠা এক
প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী বাবুল সুপ্রিয়ই গাছ কাটার এই পরিসংখ্যান
পরিষ্কার করে দিয়েছেন।তাঁর প্রমান সালানপুর ব্লকের ডাবর কোলিয়ারীর সামডি থেকে রূপনারায়নপুর
যাবার রাস্তার ধারে গাছ কেটে ফেলার অভিযোগ উঠল ডাবর কোলিয়ারীর ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে।জানা
যায় যে মঙ্গলবার সকালে ই.সি.এল সালানপুর ডাবর কোলিয়ারীর তরফ থেকে বনদপ্তরের কাছে অনুমতি
নিয়ে রাস্তার ধারে কিছু বড় বড় গাছ কাটা হচ্ছে।
খবর পেয়ে স্থানীয় মানুষ সহ মুক্তাইচন্ডী সমিতির সকল সদস্য এসে
গাছ কাটায় বাধা দেয় ।
এ প্রসঙ্গে সামডি গ্রাম পঞ্চায়েত প্রধান জনার্দন মন্ডল জানান
যে সালানপুর ডাবর কোলিয়ারীর ম্যানেজমেন্ট এলাকার সকল গাছ কেটে ফেলছে।এখন পর্যন্ত প্রায়
৩০টির উপর বড় বড় গাছ কাটা হয়েছে। যদিও গাছ কাটার সাথে সাথে গাছ লাগানোর প্রয়োজন।কিন্তু
এখনো কোন গাছ লাগানো হয়নি।সালানপুর ডাবর এলাকার সামাডি থেকে রূপনারায়ণপুর পর্যন্ত
মূল সড়কের দুপাশে কয়েকটি বড় গাছ কেটে ফেলা হয়েছে।তাছাড়া বহিরাগত লোক এনে কাজ করানো
হচ্ছে,করোনা ভাইরাসের জন্য গ্রামের মানুষ ভয়ে রয়েছে, কিছু দিন আগে ২টি পরিযায়ী শ্রমিক
গ্রামে ফিরেছিলো তাদের রিপোর্ট পজিটিভ আসায় গ্রামে সবাই ভয়ে রয়েছে।
এ বিষয়ে ইসিএল ম্যানেজার ডাবর কোলিয়ারী প্রভাত কুমার এমনটাই
জানিয়েছেন,
তাদের বনদপ্তরের একটি লিখিত অনুমতি রয়েছে যার ফলে গাছ কাটা
হচ্ছে।তবে যে গাছ কাটা হচ্ছে কয়লা উওলনের জন্য পুনরায় আমরা অন্য জায়গায় এর থেকে বেশি
গাছ লাগাবো।
0 Comments