শ্রমিকের সন্দেহজনক মৃত্যু,প্রশ্ন চিহ্নে কারখানা কর্তৃপক্ষ ওপুলিশ


আবার আর একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উঠে এল সালানপুর থানার অন্তর্গত ন্যাকরাজরিয়ার স্টেন ট্রাক উদ্যোগ প্রাইভেট কারখানা থেকে।জানা যায় কাটোয়া থানার অন্তর্গত মচলন্দপুরের কল্লা গ্রামের বাসিন্দা নবকুমার মাজি(20) উক্ত কারখানার শ্রমিক ছিলেন।জানা যায় নবকুমার মাজি কারখানার শ্রমিক আবাসনের মধ্যে অস্বাভাবিক মৃত্যু বরণ করে নেয়,একথা ধরে নিয়ে পুলিশ ইউ.ডি কেস করেছে বলে খবর। পুলিশকে খবর দেওয়ার আগে  নবকুমার মাজিকে পিঠাকেয়ারী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

 কিন্তু কিছু ঘটনা দেখে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে, যেমন শ্রমিক আবাসনে মৃত্যু হয়েছে তা কেউ দেখলনা, ঘটনার বহু পরে পুলিশ কে জানানো হয়েছে, পুলিশ ময়নাতদন্তের জন্য বডি আসানসোলের জেলা হাসপাতালে পাঠিয়ে দিল এবং সেখান থেকেই নবকুমারের দেহ দিয়ে দিল তাঁর পরিবারের সদস্যদের হাতে, গল্প শেষ।কিন্ত কারখানা কতৃপক্ষ বলছে পরিবারকে টাকা দেওয়া হয়েছে কিন্ত কত তা বলতে চাইলেন না, অন্যদিকে পুলিশের কাছে নবকুমারের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বর বা ঠিকানা জানতে চাইলে সেটিও পাওয়া গেলো না।এই রকম নানান ঘটনার জন্য পুলিশ কারখানা কতৃপক্ষ কে সন্দেহের চোখে রেখেছে সাধারণ মানুষ।সাধারণ মানুষের প্রশ্ন যদি সব ঠিক আছে তাহলে এত গোপনীয়তা কিসের, মানুষ বলছে জরুর ডাল মে কুচ কালা হ্যাঁ।

Post a Comment

0 Comments