২০০জন বিজেপি কর্মীদের বারাবনি বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান


বারাবনি রেল গেটের প্রায় ২০০জন বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে আজ বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলোবারাবনি রেল গেটের সুশীল বার্নওয়াল,বিনোদ বার্নওয়াল,জিতু সাউ, বিশ্বজিৎ গোড়াই, গৌরাঙ্গ গোড়াই সহ মোট ২৫টি পরিবারের ২০০জনের হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে দিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ব্লক সভাপতি অসিত সিংহ
এই প্রসঙ্গে সুশীল বার্নওয়াল বলেন এই পুরো পাড়াটি আগে তৃণমূল কংগ্রেস ছিলো কিন্তু কিছু ভুল বুঝাবুঝির জন্য আমরা বিজেপিতে গিয়েছিলাম,কিন্তু আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি,এই করোনা ভাইরাসের জন্য সমস্ত দেশে লকডাউন চলছে, সবাই কর্মহীন কিন্তু বারবার বিজেপির কাছে সাহায্য চাইলে তারা সাহায্য করেনি,কিন্তু কিছু না চাওয়াতে তৃণমূল কংগ্রেস সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে,তাই নিজেদের ভুল শুধরানোর জন্য পুনরায় বারাবনি বিধায়ক ব্লক সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করলাম


এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন এরা আমাদের ঘরের সদস্য,কিছু ভুল বুঝাবুঝির জন্য তারা বিজেপি দলে যোগ দিয়েছিলো,কিন্তু তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে,তারা জেনে গেছে বিজেপি শুধু মানুষকে উত্তেজিত করে ঝামেলা করাতে জানে, উন্নয়ন করতে পারে নাতাই আজ প্রায় ২০০জনের হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে দেওয়া হলো
তাছাড়া এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ পূজা মাড্ডি,বারাবনি গ্রাম পঞ্চায়েত প্রধান নরেশ বাউরি, উপপ্রধান জিতেন্দ্র পাশওয়ান সহ আরো অনেকে



Post a Comment

0 Comments