এবার আইনি লড়াই, প্রস্তুত কনভেন্ট স্কুলের অভিভাবকরা


বৃহস্পতিবার সকালে  অভিভাবকেরা শেষবারের মতো তাঁদের দাবিদাবা নিয়ে চিত্তরঞ্জনের সেন্ট জোসেফস কনভেন্ট স্কুলে গেলেও স্কুল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় থাকার কারনে অভিভাবকেরা একত্রিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এবার তারা আদালতে যাবেন।গত সপ্তাহে বিক্ষোভের সময় অভিভাবকদের বেশ কিছু দাবি  সেন্ট জোসেফস কনভেন্ট স্কুলের কর্তৃপক্ষ মেনে নিলেও অভিভাবকেরা তাতে সন্তুষ্ট হননি।  লকডাউন -এর এই কঠিন পরিস্থিতে তারা স্কুল কর্তৃপক্ষকে আরও কিছুটা মানবিক হওয়ার আবেদন জানিয়েছিলেন। অভিভাবকদের দাবি চলতি শিক্ষাবর্ষে টিউশন ফি স্কুল কর্তৃপক্ষ যেন অর্ধেক নেয়।বাৎসরিক ফিস যাবতীয় বিষয় তারা যেন চলতি শিক্ষাবর্ষে না নেয়।কিন্তু এই বাৎসরিক ফিসের মধ্যেই বিভিন্ন রকম চার্জ ধার্য করা হয়।
 কিন্তু স্কুল কর্তৃপক্ষ বাৎসরিক ফিস চার্জ ৬০ শতাংশ এবং টিউশন ফি পুরোপুরি দিতে হবে বলে জানিয়ে দেন। এরই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের বলেন যদি কোন অভিভাবকের অসুবিধা থাকে তাহলে ব্যক্তিগতভাবে তাকে লিখিতভাবে তা জানাতে হবে,স্কুল কর্তৃপক্ষ সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।কিন্তু স্কুলের এই প্রস্তাবে সমস্ত অভিভাবক একত্রিত হয়ে বিরোধিতা জানিয়ে বলেন যা হবে প্রত্যেকের জন্য একই সিদ্ধান্ত নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।  এইসব বিষয় নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই স্কুলের মধ্যে শতাধিক অভিভাবকের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ আলোচনা চলতে থাকে। কিন্তু দু'পক্ষই তাদের দাবিতে অনড় থাকায় শেষ পর্যন্ত সমস্যার সমাধান করা হয়নি। এই প্রসঙ্গে অভিভাবকেরা বলেন  এই স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে মাসে প্রায় এক কোটি টাকা আয় করে।এবার তারা আদালতে গিয়ে স্কুলের অন্তত গত তিন বছরের অডিট রিপোর্ট দেখার দাবি জানাবেন।অভিভাবকরা কোনভাবেই এখন আর স্কুলে একটি টাকাও জমা করবেন না।এবং অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেন কি তারা খুব তাড়াতাড়ি মধ্যে একটি আলোচনা করে আদালতের দ্বারস্থ হবেন।
 

Post a Comment

0 Comments